বেপরোয়া বাস চালানোর প্রতিবাদ করায় আক্রান্ত হল এক যুবক। প্রতিবাদী যুবক আরিফ শেখ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রতুয়ার বাহারাল এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মালদা-রতুয়া রাজ্য সড়কে এদিন একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছিলেন, আরিফ সেখ। এমন সময় রতুয়াগামী বেপরোয়া একটি বেসরকারী বাস ধাক্কা মারে তাকে। এই ঘটনার প্রতিবাদ করতেই বাস থেকে নেমে চালক, খালাসী এবং কন্ডাকটর কিল ঘুষি দিয়ে মারধোর করে বলে অভিযোগ। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্তরা। এতে তার চোখে ও পিঠে গুরুত্বর আঘাত লাগে। স্থানীয়রা আহত ওই যুবককে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করে। চোখের আঘাত গুরুতর থাকায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে রতুয়া থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও আহত ওই যুবকের জবাবে বাস ইউনিয়নের সভাপতি কাজল রায় জানান, ওই যুবকরা রাস্তায় গাড়ি দাড় করিয়ে চাদা তুলছিল। খালাসি পাঁচ টাকা দিয়ে গেলে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। বাসের কাঁচ ভেঙে দেওয়ার পাশাপাশি খালাসিকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0_7PSr4kE04